ব্রেকিং নিউজঃ

এবার করোনায় আক্রান্ত হলেন ট্রাম্প নিজেই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মাহামরি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের উপদেষ্টাদের একজন হোপ হিকস করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে।

এরপর থেকে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টাইনে আছেন। জানা গেছে, মিনেসোটা থেকে একটি সভা করে ফেরার সময় অসুস্থ বোধ করেন হিকস।

তাকে প্লেনেই আইসোলেট করা হয়। পরে তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। প্রেসিডেন্ট নির্বাচনের ট্রাম্পের শিডিউল এখন ভর্তি।

তাই তিনি আদৌ কোয়ারেন্টাইনে যাবেন কী না, তা নিয়ে প্রশ্ন ছিলো। পরে অবশ্য ট্রাম্প টুইট করেন যে, তিনি ও ফার্স্ট লেডি এখন টেস্ট রেজাল্টের অপেক্ষা করছেন।

তবে ততক্ষণে তারা কোয়ারেন্টাইন প্রক্রিয়া শুরু করছেন বলে লিখেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসে আগেই ঢুকেছে করোনা, কিন্তু তারা কেউ হিকসের মতো দৈনিক ট্রাম্পের সংস্পর্শে আসতেন না।

সেই কারণেই ঝুঁকি নিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ লক্ষ মার্কিনবাসী, মৃত্যু হয়েছে দুই লাখ মানুষের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930