ব্রেকিং নিউজঃ

চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী

চোখের ফলোআপ চিকিৎসার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা হন।
গত জুলাই মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার উদ্দেশে লন্ডন গিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাসের দরুণ উদ্ভূত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় এখন আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়ে।
আগামী ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা ব্যক্ত করেছেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930