ব্রেকিং নিউজঃ

শ্রমিক ছাঁটাই ও চিনিকল বন্ধের পরিকল্পনা নেই – ঠাকুরগাঁওয়ে শিল্পমন্ত্রী

শ্রমিক ছাঁটাই ও চিনিকল বন্ধের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নরুল মজিদ মাহমুদ। ঠাকুরগাঁও সুগারমিলকে আরো আধুনিকায়ন করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, চিনিকলগুলো লাভজনক করতে ইক্ষু গবেষণা জোরদারের মাধ্যমে উন্নত জাতের আখ উৎপাদনের পাশাপাশি চিনিকলে পণ্য বৈচিত্রকরণের উদ্যোগ দ্রæত বাস্তবায়ন করা হবে।

শিল্পমন্ত্রী আরো বলেন মিলটির সাথে জড়িতদের স্বার্থ দেখার জন্যই আমরা এসেছি। কিভাবে মিলটিকে আরো অত্যাধুনিক করা যায় সেই ব্যবস্থাই নেয়া হচ্ছে।

শ্রমিকদের কর্মসংস্থান সৃস্টি করা, আখচাষিসহ মিল সংশ্লিষ্ট সকলের সারা বছরের আয়ের ব্যবস্থা করার জন্য বিনিয়োগের মাধ্যমে কিভাবে লাভজনক করা যায় তার উদ্যোগ নেয়া হচ্ছে। উন্নত বিশ^কে অনুসরণ করে চিনি শিল্পকে নতুন করে সাজানো হচ্ছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

পরে তিনি সুগারমিল কর্মকর্তা কর্মচারি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে সার্কিট হাউজে মতবিনিময় সভা করেন।

এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930