ব্রেকিং নিউজঃ

গ্রিসকে চাপ দিলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে : ইইউ

জ্বালানি ও সমুদ্রসীমা নিয়ে গ্রিসের ওপর চাপ প্রয়োগ করলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন পূর্ব ভূমধ্যসাগরে একতরফা কর্মকাণ্ড থেকে তুরস্ককে বিরত থাকার আহ্বান জানান।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্থানীয় সময় শুক্রবার সকালে আয়োজিত ইইউ নেতাদের এক বৈঠকে এ কথা জানান ভন ডের লেইন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে সংঘর্ষের ঝুঁকি এড়ানোর চেষ্টায় একটি সামরিক হটলাইনের ব্যবস্থা করেছিল তুরস্ক ও গ্রিস। তবে এ বছরের শুরু থেকেই এ দুদেশের মধ্যে অস্থিরতা বিরাজ করছে।

তেল ও গ্যাসের সন্ধানে তুরস্ক একটি বিতর্কিত স্থানে জাহাজ পাঠানোর পর থেকেই শুরু হয় অস্থিরতা।

ভন ডের লেইন বলেছেন, ‘তুরস্কের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক চায় ইইউ। এটি তুরস্কের স্বার্থের জন্যেও প্রয়োজন। তবে ইতিবাচক সম্পর্ক রাখা তখনই সম্ভব হবে, যখন তুরস্ক চাপ প্রয়োগ বন্ধ করবে।’

এ বৈঠকের পরই ইইউ নেতারা আগামী ডিসেম্বরে তুরস্কের আচরণ পর্যালোচনা করার ব্যাপারে সম্মত হয়।

যদি তুরস্ক বলপ্রয়োগ করা বন্ধ না করে, তাহলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও সম্মতি জানায় ইইউ নেতারা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930