ব্রেকিং নিউজঃ

ভারত সীমান্তে ৩ দিনে ৩টি সীমান্ত চৌকি বসিয়েছেন নেপাল

ভারতের সঙ্গে তাতোপানি সীমান্তে নেপাল মঙ্গলবার ১৫তম সীমান্ত পর্যবেক্ষণ চৌকি (বিওপি) স্থাপন করেছে। ধরশুলা জেলার রুপালিগাদে একটি বিওপি স্থাপনের পরদিনই ওই চৌকি স্থাপন করা হলো।

ভারতের উত্তরখন্ড রাজ্যের চম্পাবত জেলার পুর্নাগিরির বিপরীতে স্থাপিত বিএপি হলো তিন দিনের মধ্যে স্থাপিত তৃতীয় বিওপি। এর আগে সীমান্ত এলাকায় আরো ১৪টি বিওপি নির্মাণ শুরু করে নেপাল।

নেপাল ও ভারতের মধ্যে ২৭৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এগুলো নেপালের ধরশুলা, বাতিদাদি, দাদেলধুরা ও কাঞ্চনপুরার সঙ্গে। যার তিনটিই উত্তরখন্ড রাজ্য-লাগোয়া।

তাতোপানিতে সর্বশেষ বিওপি নির্মাণের কাজ উদ্বোধন করেন নেপাল আর্মড পুলিশ ফোর্সের (এপিএফ) ডিআইজি হরিশঙ্কর বুধাথোকি। তিনি বলেন, ভারত ও নেপালের মধ্যে সীমান্ত উন্মুক্ত।

তাই এসব বিওপি চোরাচালানের মতো অপরাধমূলক তৎপরতা ও অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধে সাহায্য করবে।গত রোববার নেপাল তার ধরশুলা জেলার দাতুতে বিওপি উদ্বোধন করে। পরদিন করা হয় রুপালিগাদে।

এর কয়েকদিন আগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা কালাপানির কাছে চাঙরু গ্রামে এপিএফের ব্যাটালিয়ন সদর দফতর নির্মাণের কাজ উদ্বোধন করেন।

নেপালের তিনটি এলাকা ভারত দখল করে রেখেছে বলে কাঠমান্ডুর অভিযোগের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে।

সূূত্র: সাউথ এশিয়ান মনিটর ও টিএনএন

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930