ব্রেকিং নিউজঃ

ট্রাম্প-সালমানের বিরুদ্ধে ফাঁসির আদেশ

শিশু হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ ১০ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন ইয়েমেনের একটি আদালত।

২০১৮ সালের ৯ অক্টোবর ইয়েমেনের সা’দা প্রদেশের যাহিয়ান শহরে স্কুলের বাসে বোমা হামলা চালিয়ে ৫৫ শিশুকে হত্যা করে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। সেখানে আহত হয় আরও ৭৭ শিশু।

ইয়েমেনের বিচারক রিয়াদ আর রাজামির নেতৃত্বাধীন আদালত এই হামলার পেছনে ট্রাম্পসহ ১০ জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে।

মার্কিন প্রেসিডেন্ট, সৌদি রাজা ও যুবরাজের পাশাপাশি আরও যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তাদের কয়েকজন হলেন সৌদি প্রিন্স তুর্কি বিন বান্দার বিন আব্দুল আজিজ, সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস, সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদি।

একইসঙ্গে হতাহত শিশুদের অভিভাবকদেরকে ১০ বিলিয়ন ডলার জরিমানা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন বিচারক।

স্কুল বাসে বোমা হামলার পর সৌদি আগ্রাসী বাহিনীর মুখপাত্র তুর্কি আল মালিকি দাবি করেছিলেন, এটি সামরিক পদক্ষেপ এবং এটি বৈধ।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপের পর বিমান হামলা শুরু করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশ।

এ পর্যন্ত ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন। এছাড়া আহত ও বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930