আর্মেনিয়ার বিপক্ষে আজারবাইজানের হয়ে লড়তে সেনাবাহিনী পাঠিয়েছে ইমরান খান
নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে আর্মেনিয়ার বিপক্ষে আজারবাইজানের হয়ে যুদ্ধ করছে পাকিস্তানের সেনারা।
আজারবাইজানের দুজন স্থানীয় ব্যক্তির মধ্যেটেলিফোনে আলাপের সময় দেশটিতে পাকিস্তানের সেনাদের উপস্থিতির বিষয়ে উল্লেখ করা হয়।
ফ্রিনিউজ.এম প্রচারিত সেই টেলিফোন আলাপের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানে পাকিস্তানি সেনাদের উপস্থিতি সম্পর্কে স্থানীয়দের একে অপরের সঙ্গে কথা বলতে শোনা গেছে।
