ব্রেকিং নিউজঃ

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নেইমারদের পাবে আশা ব্রাজিলের

সম্প্রতি ইউরোপে নতুন করে আবার করোনাঝুঁকি দেখা দিয়েছে। তাই আসন্ন দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইউরোপে খেলা ফুটবলারদের পাওয়া নিয়ে শঙ্কায় আছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তারপরও তারা আশা করছে, নেইমারসহ অন্য খেলোয়াড়রা জাতীয় দলের হয়ে খেলতে পারবে।
রয়টার্সের খবরে জানা গেছে, ৯ অক্টোবর সাও পাওলোতে বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। চার দিন পর পেরুর বিপক্ষে মাঠে নামবে তারা। অবশ্য এশিয়া ও কনকাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো করোনার কারণে স্থগিত করা হলেও দক্ষিণ আমেরিকা খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
করোনা মহামারির কারণে বেশ কয়েকটি দেশের সীমান্ত বন্ধ রয়েছে। এ ক্ষেত্রে সফরকারী দেশগুলোর সঙ্গে স্বাগতিক দেশের সরকারের সঙ্গে আলোচনা করেই ঢোকার অনুমতি দেওয়া হবে।
দক্ষিণ আমেরিকার দেশগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি রোজারিও এ ব্যাপারে বলেন, ‘মেজর লিগ সকারের ক্লাবগুলো তাদের খেলোয়াড় ছাড়তে আপত্তি জানিয়েছে। তবে অন্য কোনো জায়গা থেকে এমন আপত্তি আসেনি। তাই আশা করছি, বড় কোনো সমস্যা হবে না।’
লাতিন আমেরিকার অনেক খেলোয়াড় ইউরোপিয়ান ক্লাবগুলোতে খেলে থাকেন। বার্সেলেনোয় লিওনেল মেসি ও পিএসজির নেইমার আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে আসন্ন বাছাই পর্বে দলে ডাক পেয়েছেন। এ ছাড়া লিভারপুলের অ্যালিসন, ফ্যাবিনহো ও রবার্তো ফিরমিনো ব্রাজিল দলে ডাক পেয়েছেন।
বাছাই পর্ব ও অন্যান্য প্রতিযোগিতামূলক ম্যাচে খেলোয়াড় ছাড়ার ব্যপারে যে নিয়ম ছিল, তা অপরিবর্তিত রেখেই চলতি সপ্তাহে নিয়ম ঘোষণা করার কথা রয়েছে ফিফার। তবে প্রীতি ম্যাচগুলোর জন্য খেলোয়াড়দের ছাড়ার ব্যাপারে ফিফার কোনো বাধ্যবাধকতা নেই।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031