ব্রেকিং নিউজঃ

শাহ আমানতে ৮২টি স্বর্ণের বারসহ আটক দুবাইফেরত যাত্রী


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এনামুল হক নামের এক যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে ৮২টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস। এ সময় এনামুলকে আটক করা হয়।

২৪ ক্যারেটের ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের এসব স্বর্ণের দাম প্রায় পাঁচ কোটি ৭৪ লাখ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে আসেন আটক এনামুল হক। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুছা জানান, দুবাই থেকে অবৈধভাবে স্বর্ণের বার বহন করে নিয়ে আসা হচ্ছে—এমন খবরে আজ সকালে বিমানবন্দরে দুবাই থেকে আসা এনামুল নামের এক যাত্রীর দেহে তল্লাশি চালানো হয়।

এ সময় ৮২টি স্বর্ণের বার জব্দ করা হয়। আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর স্বর্ণ আটকের এটি বড় চালান।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930