ব্রেকিং নিউজঃ

বৃহস্পতিবারের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সিদ্ধান্ত

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়বে কিনা সে বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে কালকের (বৃহস্পতিবার) মধ্যে একটা সিদ্ধান্ত হবে, এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে।

করোনাকালে চালু হওয়া অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, এটা কোচিং সেন্টারের বিকল্প হবে।

এতে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এসময় যুক্ত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031