ব্রেকিং নিউজঃ

সিনহা হত্যা মামলায় কনস্টেবল রুবেল শর্মা রিমান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কনস্টেবল রুবেল শর্মার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী সংস্থা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাবের সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রুবেল শর্মাকে আদালতে হাজির করা হয়। দুপুর ১টা ২০ মিনিটের দিকে আদালত প্রাঙ্গণ থেকে প্রিজনভ্যানে করে তাঁকে নিয়ে যাওয়া হয় কক্সবাজার কারাগারে।
গত ১৪ সেপ্টেম্বর কনস্টেবল রুবেলকে সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে র‍্যাব। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, মেজর সিনহা হত্যা মামলায় আগে গ্রেপ্তারকৃত অন্য আসামিদের জিজ্ঞাসাবাদে কনস্টেবল রুবেল শর্মার নাম আসে। এ কারণে গত রোববার রাতে রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় নয়জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটি র‌্যাবকে তদন্তের জন্য দেওয়া হয়। ৬ আগস্ট আদালতে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপসহ আত্মসমর্পণ করেন পুলিশের সাত সদস্য। এরপর র‌্যাব এপিবিএনের তিন সদস্য, পুলিশের মামলার তিন সাক্ষীকে আটক করে মোট ১৩ জনকে নানা মেয়াদে রিমান্ডে নিয়েছে। ১২ জন আসামি এ পর্যন্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930