ব্রেকিং নিউজঃ

হামলার ভয়ে ইরাকের মার্কিন দূতাবাস বন্ধ করে দিচ্ছে আমেরিকা!

ইরাক সরকার যদি বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনা ঠেকাতে না পারে তাহলে আমেরিকা তাদের দূতাবাস বন্ধ করে দেবে।

একজন মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এবং প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সঙ্গে গতকাল টেলিফোনে একথা বলেছেন।

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোনে মার্কিন দূতাবাসসহ আরো গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং অন্যান্য দেশের দূতাবাস অবস্থিত।

কিন্তু ইরাক থেকে মার্কিনীদের উৎখাত করতে সেখানে মাঝেমধ্যেই রকেট হামলা হয়।

বিভিন্ন গোষ্ঠী দাবি করে আসছে, ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অবসান এবং মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে তারা এ সমস্ত রকেট হামলা চালায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930