ব্রেকিং নিউজঃ

সরকারি প্রকল্পের ডকুমেন্ট বাংলায় তৈরি করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি সব উন্নয়ন প্রকল্পের ডকুমেন্ট বাংলায় তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন থেকে সরকারের নেয়া সব উন্নয়ন প্রকল্পের ডকুমেন্ট ইংরেজিতে নয়, বাংলায় তৈরি করতে হবে। যাতে সাধারণ মানুষ সহজেই উন্নয়ন প্রকল্পের সবকিছু বুঝতে পারে।

এ ছাড়া ডিজিটাল ভূমি জোনিংয়ের সময় সব তথ্য বাংলায় নেয়ার নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930