ব্রেকিং নিউজঃ

শেখ রাসেল শিশু কিশোর পরিষদকে ১০০ ল্যাপটপ দিচ্ছে সাইফ পাওয়ারটেক

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদকে ১০০টি ল্যাপটপ দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটির উপদেষ্টা ও সাইফ পাওয়ারটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে জুমের মাধ্যমে অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি।

দেশে অবস্থানরত সাইফ পাওয়ারটেকের এমডি তরফদার রহুল আমিন জুমে যুক্ত হয়ে বলেন, সংগঠনের কর্মকর্তাদের ব্যবহারের জন্য আগামী ১৮ অক্টোবর শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন থেকে এসব ল্যাপটপ হস্তান্তর প্রক্রিয়া শুরু করা হবে বলে।  অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এই প্রতিশ্রুতির কথা জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার পথ অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সব সদস্যরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রায় সম্পৃক্ত থাকবে।  বঙ্গবন্ধু পরিবার মেধা, সাহস ও সততার প্রতিক, সরকার প্রধান হয়েও অতিসাধারণ জীবনযাপন তাকে করে তুলেছে অসাধারণ একজন মানুষ। সন্তানদের গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে দেননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার প্রধানের সন্তান বলে কোনো প্রশ্রয় পাননি, সৃষ্টি করেনি হাওয়া ভবন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, সদস্য সচিব কে এম শহিদুল্লাহ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31