ব্রেকিং নিউজঃ

শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা দুপুরে

করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মতবিনিময় সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কি-না, সে বিষয়ে ঘোষণা আসতে পারে। এছাড়া স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়েও কথা বলবেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনলাইন সভায় শিক্ষামন্ত্রী শিক্ষার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31