ব্রেকিং নিউজঃ

বাংলাদেশের ২ জেলা নিজেদের দাবি করে নেপালের নতুন মানচিত্র প্রকাশ

একের পর এক ভারতের বিভিন্ন জায়গা নিজেদের দাবি করে বিশ্ব মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে নেপাল।

গ্রেটার নেপাল এবার বাদ দেয় নি বাংলাদেশকেও। নেপালের জাতীয়তাবাদী সে সংগঠন এরই মধ্যে বাংলাদেশের দুইটি জেলা নিজেদের দেখিয়ে নতুন মানচিত্র প্রকাশ করেছে।

গ্রেটার নেপাল নামে সেই ম্যাপে বাংলাদেশের দিনাজপুর ও রংপুরকেও সেই ম্যাপে পাকিস্তান অধিকৃত নেপালের অংশ বলা হয়েছে।

শুধু তাই নয়, ভারতের সিকিম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দিনাজপুর ছাড়াও পাটনা, কাটিহার, পূর্ণিয়া সহ বিহারের প্রায় গোটা অংশ, সিমলা, উত্তর কাশী, দেরাদুনকেও নেপালের এলাকা হিসাবে দেখানো হয়েছে।

ভারতীয় এক সংবাদমাধ্যম দাবি করে, সেদেশের গোয়েন্দারা জানতে পেরেছে গত এক বছরে চারবার চীনে গিয়ে বৈঠক করে এসেছেন জিএনএনএফ-এর চেয়ারম্যান ফণীন্দ্র নেপাল।

এমনকি চীনা প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক হয়েছে তার। ফলে গ্রেটার নেপালের নামে ম্যাপ প্রকাশের পিছনে চীনের মদত রয়েছে বলেই মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।

ইতিমধ্যেই বিষয়টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কেও জানানো হয়েছে বলে খবরে বলা হয়। সংগঠনটি নেপালে এনজিও হিসাবে নথিভুক্ত আছে।

ভারতের ভূমিকার কড়া সমালোচনা করে ২০১৬ সালের ২৮ নভেম্বর জাতিসংঘের মহাসচিবকে চিঠি লিখে সংগঠনটি প্রচারের আলোয় আসে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31