ব্রেকিং নিউজঃ

অব্যাহত খুন ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ করেছে জেলা গণকমিটি

খাগড়াছড়িতে আদিবাসী নারী ধর্ষণ, সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ ও সাভারে স্কুল ছাত্রী হত্যাসহ দেশে অব্যাহত খুন ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা জেলা গণকমিটি।
মাগুরাা জেলা গণকমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।
এ সময় সমাবেশে গনকমিটির আহবায়ক জাসদ জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী, প্রকৌশলী শম্পা বসু, বাহারুল হায়দার বাচ্চু, কামরুজ্জামান চপল, সামছুন নাহার জোছনাসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, সাভারের স্কুল ছাত্রী নীলা রায়কে বখাটে মিজানুর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন করেছে। ঘটনার সাতদিন পর গ্রেফতার করা হয় মিজানুরকে।
সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের কর্মীরা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে এবং এর দুই দিন আগে খাগড়াছড়িতে মা-বাবাকে বেঁধে রেখে প্রতিবন্ধী মেয়েকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা ।
সাতদিনের মধ্যেই নারী নির্যাতন ধর্ষণ হত্যার এইসব রোমহর্ষক ঘটনা ঘটে ।সারাদেশে একের পর এক নারী নির্যাতন-ধর্ষণ-হত্যার মতো বর্বর ঘটনা ঘটেই চলেছে ।

এ ধরনের ঘটনায় বিচারহীনতার কারনে খুনিদের আরও বেপরোয়া করে তুলেছে ।

ঘরে, বাইরে, পথে, গণপরিবহণে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, পাহাড়ে, সমতলে দেশের এমন কোন জায়গা নেই যেখানে নারীরা নিরাপদ বোধ করতে পারেন।

তাই অবিলম্বে সকল ঘটনার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031