আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধাবস্থা ঘোষণা করেছে আজারবাইজান
আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিরোধপূর্ণ নগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আবারও ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। সাম্প্রতিককালে থেমে থেমে সীমান্ত সংঘর্ষের ছোটখাটো ঘটনা ঘটছিল।
তবে ২৭ সেপ্টেম্বর রোববার সকাল থেকে চলতে থাকা একে অপরের অবস্থানের উপর বিরতিহীন জোরদার আক্রমণ শুরু করেছে।
আজারবাইজান বলছে আর্মেনীয় সৈন্যরা তাদের সেনা অবস্থান ও বেসামরিক বিভিন্ন স্থানের উপর রোববারের উস্কানিমূলক হামলার জবাবে তারা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব আর্মেনিয়া কর্তৃক দীর্ঘদিন দখলে রাখা নগর্নো-কারাবাখ দখলমুক্ত না হওয়া পর্যন্ত ঐ অঞ্চলে যুদ্ধাবস্থা ঘোষণা করেছে। সেদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আজারটেক এই প্রতিবেদন তৈরীকালে এখবর দেয়।
আজারবাইজানের সংবাদ সংস্থা ট্রেন্ড রাজধানী বাকু থেকে সেদেশের প্রতিরক্ষা বাহিনীর কর্ণেল জেনারেল জাকির হাসানবের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইতিমধ্যেই আর্মেনিয়ার প্রতিরক্ষা বূহ্য ভেঙ্গে পড়েছে এবং তারা পিছু হটছে।
সাতটি গ্রামসহ মুরুদবাগ নামের পাহাড়ী সামরিক দিক থেকে কৌশলগত চড়া আজারবাইজানের দখলে এসেছে। থেকে উভয় পক্ষ একে অপরের অবস্থানে সর্বাত্মক হামলা চালাচ্ছে।
আর্মেনিয়া আজারবাইজানের ট্যাংক ও হেলিকপ্টার ভূপাতিত করার দাবী করেছে। এর আগে অনুরুপ অভিযোগ এনে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাসনিয়ানও সেদেশে জরুরী অবস্থা জারী করেছে এবং যুদ্ধের প্রস্তুতি হিসেবে রিজার্ভ তলব করেছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমসমূহ সংঘর্ষস্থল থেকে ক্ষয়ক্ষতির সর্বশেষ আপডেট পাঠাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা যুদ্ধ বন্ধের ডাক দিয়েছে পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে ।
রাশিয়া, ইইউ, ন্যাটো ,ওএসসিইসহ বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত থাকতে বলছে এবং যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
