সারা দেশের কলেজগুলোতে বহিরাগত প্রবেশ নিষেধ
সারা দেশে সরকারি-বেসরকারি কলেজগুলোতে বহিরাগত প্রবেশ নিষেধসহ ছাত্রাবাস বন্ধ এবং ক্যাম্পাসে পুলিশি টহল জোরদারের নির্দেশ দিয়েছে সরকার।
করোনাকালে বন্ধ থাকা সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসের ছাত্রবাসে এক নারীকে ধর্ষণের ঘটনার তিনদিনের মাথায় এমন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয়া হয়। গত ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হন স্থানীয় এক নববধূ।
ছাত্রলীগের কয়েক কর্মীর এই ধর্ষণকাণ্ড নিয়ে সারা দেশে নিন্দা-সমালোচনার ঝড় বইছে। এর মধ্যেই মাউশির নির্দেশনা এল; যাতে বলা হয়েছে, ‘নিরাপত্তার স্বার্থে’ এই পদক্ষেপ।
