ব্রেকিং নিউজঃ

বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা

ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদের গণসংযোগে হামলার অভিযোগ এসেছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কদমতলী থানার ৬১ নং ওয়ার্ডের কুদারবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সাংবাদিক মঞ্জুর মিলনসহ ১০ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন মঞ্জুর মিলনকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিন।

দ্রুততার সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করুন।

গতকাল সোমবার থেকে ঢাকা-৫ উপ নির্বাচনের প্রচারণা শুরু করেন বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

বিকাল তিনটায় রাজধানীর কদমতলী থানার ৬১ নং ওয়ার্ডে দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31