ব্রেকিং নিউজঃ

কুড়িগ্রামে নারীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় লাইলী খাতুন নামের এক নারীকে হত্যার দায়ে আব্দুস সাত্তার নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন।
সরকারি কৌঁসুলি (পিপি) আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ নভেম্বর বিকেলে রৌমারীর যাদুরচরে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান সামসুল হক ও তাঁর স্ত্রী। সে সময় লাইলী খাতুনকে প্রতিপক্ষের আব্দুস ছাত্তার ও তাঁর সহযোগীরা লোহার সাবল দিয়ে আঘাত করে। হাসপাতালে নেওয়ার পর রাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত লাইলী খাতুনের স্বামী সামছুল হক বাদী হয়ে রৌমারী থানায় আব্দুস ছাত্তারের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষে ছিলেন আমির উদ্দিন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031