ব্রেকিং নিউজঃ

দুদকের গোয়েন্দা কর্মকর্তা ২২ জেলায় নিয়োগ

জেলা পর্যায়ে নিজস্ব গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং দুর্নীতি বাজদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জেলা পর্যায়ে গোয়েন্দা কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার কমিশন দেশের ২২টি সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাকে কমিশনের নিজস্ব গোয়েন্দা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর এসব গোয়েন্দা কর্মকতাদের কার্যক্রম নিবিড় নজরদারি করার জন্য পরিচালক পদ মর্যাদর আরো ৮ জন কর্মকর্তাকে শিগগিরই নিয়োগ দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, নির্মোহ গোয়েন্দা তথ্যের মাধ্যমে দুর্নীতির বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করা সহজ হবে। এর মাধ্যমে অনুপার্জিত আয় অর্জনকারীদের সঠিক তথ্য পাওয়া যাবে। ফলে অনুপার্জিত আয় ভোগ করার পথ আরো কণ্টকাকীর্ণ হবে।

দুদক সূত্র জানায়, দুর্নীতির কুখ্যাতি রযেছে এমন কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করা এবং তথ্যগুলো নিয়মিত প্রধান কার্যালয়ে প্রেরণ করবে এসব গোয়েন্দা কর্মকর্তারা।

এছাড়া সন্ত্রাস, চাদাবাজি, মাদক ব্যবসা, ভ্যাট-ট্যাক্স ফাঁকি, ক্ষমতার অপব্যবহার-দুর্নীতিসহ বিভিন্ন অনৈতকতার মাধ্যমে যে বা যারা অবৈধ সম্পদ অর্জন করছেন তাদের সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করবে তারা।

দুদক সূত্র আরো জানায়, এসব কর্মকর্তারা গোপনীয় একটি বিশেষ কোডের মাধ্যমে কমিশনে গোয়েন্দা তথ্য প্রেরণ করবেন। কমিশনের প্রধান কার্যালয়ের গোয়েন্দা শাখা এসব তথ্য নিয়মিত কমিশনে উপস্থাপন করবে। কমিশন এসব তথ্য বিচার-বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930