ব্রেকিং নিউজঃ

স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের উন্নয়নে সহযোগী: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকে জাপান বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে। দীর্ঘ পথপরিক্রমায় এসম্পর্ক আজ অত্যন্ত সুদৃঢ়। ভবিষ্যতে এসম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো মঙ্গলবার স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ তিনি কথা বলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক, নারীর ক্ষমতায়ন, জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ এবং মুজিববর্ষ নিয়ে আলোচনা করেন।

স্পিকার এ সময় জাপান সফরের স্মৃতিচারণ করেন এবং রাষ্ট্রদূতের মাধ্যমে জাপানের উভয় কক্ষের স্পিকারবৃন্দকে ধন্যবাদ জানান। মুজিববর্ষ উপলক্ষে জাপানের স্পিকার ও মন্ত্রী পর্যায়ের নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান স্পিকার।

রাষ্ট্রদূত নাওকি ইতো স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের অভিজ্ঞতা বিনিময়ের জন্য পারস্পরিক সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930