ব্রেকিং নিউজঃ

তারানা হালিমসহ ৫ জনের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগে মামলা

সময়ের কণ্ঠস্বর ডেস্ক- বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার সিনিয়র সহকারী জজ দ্বিতীয় আদালতে মামলাটি করেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ।

মামলার বাদী ছড়াকার আবু সালেহ নিজেই গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- নাট্যকার মান্নান হীরা, অভিনেতা সাজু খাদেম, নোয়াখালী-২ আসনের এমপি ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু হত্যার দায়মুক্তির প্রতিবাদে সম্প্রতি দেশের স্যাটেলাইট টেলিভিশন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সম্প্রচার হয় নাটক ‘ইনডেমনিটি’।

নাটকটিতে ’৭৫-এ জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের পর পাকিস্তানের দোসরদের ক্ষমতা ভাগাভাগি এবং পর্দার আড়ালের ঘটনাও তুলে ধরা হয়।

কুখ্যাত সেই ইনডেমনিটি অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ স্বরূপ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নিজস্ব অর্থায়নে এ মঞ্চনাটকটি নির্মাণ করে।

৪৩ মিনিটের নাটকের শুরুর উপস্থাপনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, চিত্রনায়ক রিয়াজসহ অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মান্নান হীরা।

নাটকটি প্রচারের পর থেকেই তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিএনপি। এদিকে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা তারানা হালিম ও অভিনেতা সাজু খাদেমের কুশপুত্তলিকা দাহ করেন।

বিএনপির অভিযোগ, ইতিহাস বিকৃত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করে মঞ্চনাটক তৈরির প্রতিবাদে তারানা হালিম ও সাজু খাদেমের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

মানববন্ধনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি দেশের সরকারি-বেসরকারি একাধিক টিভি চ্যানেলে মান্নান হীরার ‘ইনডেমনিটি’ নাটক প্রচার করা হয়েছ।

এর মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে উদ্দেশ্যমূলকভাবে খাটো করার অপচেষ্টা ও অপপ্রচার চালানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031