ব্রেকিং নিউজঃ

সালমান শাহ’র মা-ভাইয়ের বিরুদ্ধে সামিরার ১০ কোটি টাকার মামলা

দেশের চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ’র পরিবারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা করেছেন সালমানের স্ত্রী সামিরা হক।

মামলায় সালমানের মা নিলুফার জামান চৌধুরী নীলা, ছোট ভাই চৌধুরী মোহাম্মদ শাহরান ইভান ও মামা আলমগীর কুমকুমকে অভিযুক্ত করা হয়েছে।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। পরে মৃত্যুর এক বছর পর তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যু থেকে হত্যা মামলা দায়ের করেন।

পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ নিয়ে শুনানির জন্য আগামী ১১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। সামিরা গণমাধ্যমকে বলেন, ‘কয়েকমাস আগে চট্টগ্রামের কোর্টে মামলাটি করেছি।

তাদের পরিবারের একজন সদস্য একবার হাজিরাও দিয়েছেন। তারপর থেকে তারা এখন কিছুটা চুপ। গত ২৪ বছর ধরে একটা বানানো গল্প বলে দেশের মানুষকে আমার বিপক্ষে রেখেছেন তারা।

কিন্তু, আমাকে অনেক ভালোবাসতো ইমন (সালমান শাহ)। সেই মানুষটা মরে যেতেই তার খুনের দায়ে অভিযুক্ত করা হলো আমাকে।

সেজন্যই আমার পরিবারের সম্মানের কথা ভেবে আইনের দ্বারস্থ হয়েছি। প্রথমদিকে খুব হতাশাগ্রস্ত থাকতাম। প্রায়ই আত্মহত্যার কথা ভবতাম। পরে আমার আরেকটা পরিবার হয়েছে, সেখানে সন্তান আছে।

’‘আইনের প্রতি বরাবরই শ্রদ্ধা দেখিয়ে চুপ আছি। এখন সময় হয়েছে কথা বলার। সেই ১৯৯৬ সালেও বলেছি ইমন (সালমান শাহ) আত্মহত্যা করেছে, এখনো একই কথা বলছি।

আগামী অক্টোবর মাসে পিবিআই চূড়ান্ত রায় দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করছি। তারপর অনেক কিছুর হিসাব চাইব।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930