ব্রেকিং নিউজঃ

ক্ষমতাসীনদের হাতে নারীদের ইজ্জতও নিরাপদ নয়: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগ প্রমাণ করলো ক্ষমতাসীনদের হাত থেকে নারী জাতিও আজ নিরাপদ নয়।

সরকারের উচিত মানুষের জান-মাল, নারীর ইজ্জত আব্রæর নিরাপত্তা নিশ্চিত করা।

সেখানে সরকার দলীয় ছাত্রলীগের সন্ত্রাসী ও লম্পটদের হাতে নারীর ইজ্জত ভুলুন্ঠিত হচ্ছে।

অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতাদের দ্রুত গ্রেফতার করতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ জোহর থেকে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক সভায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, করোনা পরিস্থিতির কারণে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও ছাত্রাবাস কীভাবে খোলা রাখা হলো তা জানতে চায় দেশবাসী।

সিলেটের ঘটনাসহ সারাদেশব্যাপী সব ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, খন্দকার গোলাম মাওলা, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের,আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমাদ আবদুল কাইয়ূুম, সহ-প্রচার সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন সাকী,দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, সহ-অর্থ সম্পাদক মনির হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতী নূরুল করীম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুহাম্মাদ জান্নাতুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট লুৎফর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী হাওলাদার, প্রশিক্ষণ সম্পাদক মুফতী হেমায়েতুল্লাহ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, তথ্য ও গবেষণা সম্পাদক জিএম রুহুল আমিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ লতিফ, কেন্দ্রীয় সদস্য সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা সৈয়দ মমতাজুল করীম মোস্তাক, মাওলানা কেফায়েতুল্লহ কাশফী, এডভোকেট একেএম এরফান খান ও মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930