ব্রেকিং নিউজঃ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দাফন সম্পন্ন

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন হয়।

রবিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, প্রধান বিচারপতিসহ অনেকেই। আক্রান্ত হওয়ার পর করোনামুক্ত হলেও ৭১ বছর বয়সি মাহবুবে আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গত ৪ঠা সেপ্টেম্বর জ্বর নিয়ে সিএমএইচে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930