ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে স্বজনরা

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যাচ্ছেন তার স্বজনরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে হাসপাতালের কেবিন ব্লকে প্রবেশ করেন। এতথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

পরিবারের বরাত দিয়ে দিদার জানান, পরিবারের সদস্যদের মধ্যে বেগম খালেদা জিয়ার সেজ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক ইস্কান্দার, সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার, আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা হাসপাতালে সাক্ষাৎ করতে যেতে পারেন।

এর আগে গত ৫ জানুয়ারি ও সবশেষ গত ২৪ জানুয়ারি বেগম জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031