ব্রেকিং নিউজঃ

সিঙ্গাপুরে হিজাব নিয়ে বিতর্ক; যা বললেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

মুসলিম নারীদের কর্মক্ষেত্রে হিজাব পরার বিষয়ে সিঙ্গাপুরে শুরু হয়েছে বিতর্ক।

দেশটির একটি সরকারি হাসপাতালে চাকরি করেন ফারাহ (ছদ্মনাম)। তরুণ বয়স থেকেই হিজাব পরেন তিনি।

কিন্তু যে হাসপাতালে তিনি কাজ করেন, সেখানে হিজাব পরা নিষেধ। আর তাই কাজ শুরুর আগে হিজাবটি খুলে ফেলেন ফারাহ।

‘‘দুই বছর আগে যখন চাকরির পরীক্ষা দিতে এসেছিলাম, তখন তারা আমাকে বলেছিল, হিজাব পরে এখানে কাজ করা যাবে না। আমি অসহায় হয়ে পড়ি।’’ বলেন তিনি।

হাসপাতালের চাকরিটি ফারাহ করছেন, তবে কাজ শুরুর আগে হিজাব খুলে ফেলার বিষয়টি খেয়াল রাখতে হয় তাকে।

সিঙ্গাপুরে এমন পরিস্থিতির শিকার হয়েছেন আরো অনেকে। গত মাসে একটি খাবারের দোকানের মহিলাকর্মীকে হিজাব খুলে ফেলতে বলেছিল কর্তৃপক্ষ। দেশজুড়েই তখন বিতর্ক শুরু হয় বিষয়টি নিয়ে।৪০ লাখ

লোকের দেশ সিঙ্গাপুরে শতকরা ১৫ ভাগ মুসলিম। পুলিশ বিভাগসহ দেশটির বেশ কিছু কর্মক্ষেত্রে হিজাব পরিধানে নিষেধাজ্ঞা আছে।

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি আন্দোলনও শুরু হয়েছে সম্প্রতি। ইতোমধ্যে প্রায় ৫০ হাজার লোক আন্দোলনকে সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছেন।

কর্মক্ষেত্রে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত নারী উন্নয়নে নেতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন দেশটিতে মুসলিম নারীদের উন্নয়নে কাজ করা কর্মীরা। তারা বলছেন, নিষেধাজ্ঞার ফলে নারীরা কর্মক্ষেত্রে পিছিয়ে পড়বে। ডয়চে ভেলে

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930