ব্রেকিং নিউজঃ

দেশের রাষ্ট্রধর্ম ইসলাম কেন; প্রশ্ন আ.লীগ নেতার

‘পৃথিবীর কোনো দেশে রাষ্ট্রধর্ম নেই’ দাবি করে বাংলাদেশের রাষ্ট্রধর্ম কেন ইসলাম হলো- প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করে সবচেয়ে খারাপ কাজ করেছেন। কারণ যেখানে ধর্ম সেখানে শেষ।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বিশ্ব নদী দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আ.লীগ নেতা মফিজুর রহমান বলেন, পৃথিবীতে ধর্মের চেয়ে মানুষ বড়।

অথচ পৃথিবীতে ধর্মের বাজার হয়ে গেছে। মুঘল সাম্রাজ্যের পতন হয়েছে ধর্মের কারণে। পাকিস্তানের পতন হয়েছে ধর্মের কারণে।

যেখানে ধর্ম সেখানে শেষ। হেফাজতে ইসলাম বাংলাদেশ নিয়ে তিনি দাবি করে বলেন, ধর্মের কারণে আমরা কি আবারও রক্তাক্ত পরিবেশে ফিরে যাব? পাকিস্তানে দেখেন- সেখানে প্রায় ২০০ মাদরাসা বন্ধ।

আমাদের দেশে হেফাজত, তাদের নেতার নেতৃত্বে শাপলা চত্বরে তাণ্ডব চলেছে। অথচ সেই নেতাকে তারাই মেরে ফেলেছে। তাদের অপমানে তিনি মারা গেছেন। আর কত হবে ধর্মের ব্যবসা?

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031