ব্রেকিং নিউজঃ

পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার আমাদের অধিকার : তেহরান

ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই বলেছে, শান্তিপূর্ণ উদ্দেশে পরমাণু জ্বালানি ব্যবহার করা তেহরানের অধিকার।

মার্কিন সরকার একতরফাভাবে ইরানের পরমাণু বিজ্ঞানীদের ওপর যে অবৈধ নিষেধাজ্ঞা দিয়েছে তাতে পরমাণু কর্মসূচির ওপর কোনো প্রভাব পড়বে না।

গতকাল শনিবার সিরিজ টুইটার পোস্টে এইওআই বলেছে, ইরান পরমাণু কর্মসূচি ইস্যুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে।

পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে কোনো কোনো দেশের স্বৈরশাসকসুলভ যে মানসিকতা রয়েছে তারও অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে এইওআই।

তেহরানের সংস্থাটি বলেছে, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, ফার্মাসিউটিক্যালস এবং স্থিতিশীল আইসোটোপ তৈরির ক্ষেত্রে ইরান শান্তিপূর্ণ পরমাণু শক্তির ব্যবহারের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে।

দেশের পরমাণু বিজ্ঞানীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ পরমাণু কর্মসূচির কৌশলগত নীতিতে কোনো প্রভাব ফেলবে না।

গত সোমবার মার্কিন সরকার ইরানের পরমাণু কর্মসূচির অজুহাত দেখিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930