ব্রেকিং নিউজঃ

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৯ লাখ ৯২ হাজার ছাড়াল

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ লাখ ৯২ হাজার ৯৮৪ জনে দাঁড়িয়েছে।

জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে তিন কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৩৭৪ জনে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭০ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে দুই লাখ চার হাজার ৪৮৫ জনে।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৫৯ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছেন ৯৩ হাজার ৩৭৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ১৭ হাজার ৯৯১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৪১ হাজারের বেশি মানুষের।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930