ব্রেকিং নিউজঃ

ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকা নতুন কিছু নয়: মিজা ফখরুল

ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার ঘটনা নতুন নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগেও এমন অপকর্ম করেছে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিলেট এমসি কলেজ হোস্টেলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, দোষীদের শুধু চিহ্নিত করলেই হবে না, গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।

কারও ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ভয়ভীতি এবং ত্রাস সৃষ্টি করে জাতিকে দমনের চেষ্টা করছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930