ব্রেকিং নিউজঃ

এরদোগানের কাছে মাথা নোয়াল গ্রিস

পূর্ব-ভূমধ্যসাগরের উত্তেজনা নিরসনের কূটনৈতিক সমাধান খুঁজতে মুসলিম রাষ্ট্র তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপের দেশ গ্রিস।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে গ্রিক প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোতাকিস প্রতিবেশী রাষ্ট্র দুটির মধ্যে আলোচনার মাধ্যমে সহযোগিতার সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।

যদিও বিরোধপূর্ণ জলসীমায় জ্বালানি সম্পদ অনুসন্ধানে গিয়ে তুরস্ক ‘আগ্রাসন’ চালাচ্ছে বলেও এবার অভিযোগ করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জ্বালানি সম্পদ অনুসন্ধানে তুরস্ক গত মাসে ভূমধ্যসাগরের বিতর্কিত জলসীমায় জাহাজ মোতায়েন করলে গ্রিসের সঙ্গে উত্তেজনা তৈরি হয়।

অনুসন্ধানকারী জাহাজ অরুচ রেইচের সঙ্গে যুদ্ধ জাহাজও মোতায়েন করে তুরস্ক। পাল্টা যুদ্ধজাহাজ মোতায়েনের পাশাপাশি কয়েকটি ইউরোপীয় মিত্র দেশ এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে নৌ মহড়া চালায় গ্রিস।

গত ১৩ সেপ্টেম্বর তুরস্ক রক্ষণাবেক্ষণের জন্য অরুচ রেইচকে উপকূলে ফিরিয়ে আনলে উত্তেজনা খানিক প্রশমিত হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পূর্বে রেকর্ডকৃত এক ভাষণে তুর্কি অনুসন্ধানকে আগ্রাসন বলে মন্তব্য করেন গ্রিস প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোতাকিস।

তবে তা সত্ত্বেও সংকট নিরসনে আশাবাদী থাকার কথা জানান তিনি। গ্রিক প্রধানমন্ত্রী বলেন, চলুন বসি, আলোচনা করি আর পরস্পরের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজি।

চলুন কূটনৈতিকতাকে একটি সুযোগ দেই। তারপরও যদি সম্মত হতে না পারি, তাহলে হেগের আন্তর্জাতিক আদালতের প্রজ্ঞার ওপর বিশ্বাস রাখা উচিত হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930