ব্রেকিং নিউজঃ

মন্টুদের কাউন্সিল ঘোষণার বৈধতা নেই -ড. কামাল হোসেন

মোস্তফা মহসিন মন্টুসহ গণফোরামের একাংশের বর্ধিত সভা ডেকে কাউন্সিলের ঘোষণা দেয়ার বৈধতা নেই বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার গণফোরামের ব্যানারে মন্টু, আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরীদের সভার বিষয়ে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি।

ড. কামাল হোসেন বলেন, এই ধরনের মিটিং করার ওদের কোনো সাংগঠনিক ক্ষমতা এবং বৈধতা নেই। আমাদের দল গণফোরামের কোনো সম্পর্ক এই মিটিংয়ের সাথে নেই্।

সুতরাং তারা যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি আমাদের দলের কোনো সিদ্ধান্ত নয়। আর যেহেতু এটি আমাদের দলের বিষয় না, তাই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

তবে কামাল হোসেনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে মন্টুরা বলেন, তাকে ভুল বুঝিয়ে নানা সিদ্ধান্ত নেয়ানো হচ্ছে।

এ বিষয়ে কামাল হোসেন বলেন, এসব কথা তারা বলার জন্য বলছে। এটা তাদের একটা কায়দা-কৌশল। এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তারাই দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

প্রসঙ্গত, গত বছর কাউন্সিলে মন্টুকে বাদ দিয়ে রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করার পর থেকে গণফোরামে বিরোধ প্রকাশ্যে রূপ নেয়।

রেজা কিবরিয়ার বিপক্ষে দাঁড়ান মন্টু, সুব্রত চৌধুরী, আবু সাইয়িদসহ বেশ কয়েকজন।

এক পর্যায়ে রেজা কিবরিয়া চারজনকে বহিষ্কার করেন। সুব্রত চৌধুরীরাও পাল্টা বহিষ্কার করেন সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াসহ চারজনকে।

পাল্টাপাল্টি বহিষ্কারের মধ্যে গত ৪ মার্চ গণফোরামের সভাপতি কামাল হোসেন কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন।

তিনি নিজে আহ্বায়ক হয়ে সাধারণ সম্পাদক করেন রেজা কিবরিয়াকে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31