ব্রেকিং নিউজঃ

আওয়ামী লীগে সরকারের কারণেই দেশে পাপিয়াদের উত্থান হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল বলেছেন, বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়ার উত্থানে আওয়ামী লীগেই দায়।

মঙ্গলবার (৩ মার্চ) বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কারণেই দেশে পাপিয়াদের উত্থান হয়েছে। আওয়ামী লীগ করে অবৈধভাবে তারা আর্থিকভাবে ফুলেফেঁপে উঠছেন। আওয়ামী লীগ এখন রাজনৈতিক দলের নাম নয়, আওয়ামী লীগ এখন লটারির নাম।

এই মানবন্ধনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, সরকারের জবাবদিহি নেই বলেই পানি ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। একদিকে পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে, অন্যদিকে দেশের হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

এ ছাড়া যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031