ব্রেকিং নিউজঃ

গণফোরামের একাংশের জাতীয় কাউন্সিল ২৬ ডিসেম্বর

শক্তি বাড়াতে ও গণমুখী করতে গণফোরামের একাংশের ২৬ ডিসেম্বর জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। জাতীয় কাউন্সিল সফল করতে মোস্তফা মহসিনকে ২০১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে।

সকালে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের একাংশের বর্ধিত সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান দলটির নেতারা। এসময় গণফোরাম নেতা আবু সাইয়ীদ বলেন, শক্তি বাড়াতে গণমুখী করতে ২৬ ডিসেম্বর জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল সফল করতে মোস্তফা মহসিনকে ২০১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রয়েছে। দলের ভেতর কুচক্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিদেশমুখী, স্বাধীনতাবিরোধী যারা গনফোরামে রয়েছে তাদের দলে রাখা হবে না বলেও জানান তিনি।

এসময় মোস্তফা মহসিন মন্টু বলেন, কামাল হোসেনের ভুলে যাওয়ার সমস্যার পাশাপাশি তার ওপর অশুভ প্রভাব আছে। কামাল হোসেনকে দলীয় স্বার্থে সবাইকে নিয়ে বসতে আহ্বান করলেও তা হয়নি। নব্বই দিন পর পর মিটিং হওয়ার কথা থাকলেও হয়নি। কাউন্সিলে যারা আসবেন তাদের সঙ্গে বসে কামাল হোসেনের বিষয়ে সিদ্ধান্ত হবে। এখনো বিশ্বাস করি কামাল হোসেন বিতর্কিত লোকদের পরিত্যাগ করবেন।

তিনি আরো বলেন, পরিস্থিতির কারণেই নির্বাচনের সময় বিএনপির সঙ্গে ঐক্য করা হয়েছিলো। ওই ঐক্যে জামাত ছিলো না। জাতীয় ঐক্য এখনও অফিসিয়ালি ভাঙ্গেনি। এসময় তিনি সভা থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানান।

এছাড়া গণফোরাম একাংশের নেতা সুব্রত চৌধুরী বলেন, এককেন্দ্রিক শাসন করে সব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। জনগণকে আতংকে রাখার কৌশল অবলম্বন করছে সরকার। সরকারের পৃষ্ঠপোষকতায় আর্থিকখাতে লুটপাট হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31