ব্রেকিং নিউজঃ

পাবনা-৪ আসনে পুনঃনির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোরিয়া) আসনে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার শাহাপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, কোনো ভোটকেন্দ্রেই ধানের শীষ প্রতীকের এজেন্টদের যেতে দেওয়া হচ্ছে না। তিনি নিজেও ভোট দিতে পারেননি। তার সমর্থকদেরও ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি।

এর আগে সকাল ৯টার দিকে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোরিয়া) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

জানা গেছে, পাবনা-৪ আসনটি ঈশ্বরদী ও আটঘরিয়া— এই দুই উপজেলা দু’টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটকেন্দ্র ১২৯টি, মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৬৯৭ জন, নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৪১৫ জন। এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রাথী তিন জন— পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস (নৌকা), বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) এবং জাতীয় পার্টির রেজাউল করিম (লাঙ্গল)।

এর আগে গত ২৩ আগস্ট পাবনা-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী উপনির্বাচনে মনোননয়পত্র দাখিলের শেষ তারিখ ছিল ২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই হয় ৩ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দাখিল ছিল ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়পত্র বাতিলের আপিল নিষ্পত্তি করা হয় গত ৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৮ সেপ্টেম্বর। এর পর থেকেই তিন প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন শূন্য ঘোষণা করা হয়। গত ২ এপ্রিল তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930