বাংলাদেশ আওয়ামী লীগ কখনো যড়যন্ত্রের রাজনীতি করে না :ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগ কখনো যড়যন্ত্রের রাজনীতি করে না; ষড়যন্ত্রের বরদাশত করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক তিনি এ অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন; আওয়ামী লীগ সবসময় জনগণের আবেগ ভালোবাসা ও আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং কাজকর্মে তা প্রতিফলন করে।
কাদের আরো দাবি করেন; আওয়ামী লীগ কখনো যড়যন্ত্রের রাজনীতি করে না; ষড়যন্ত্রের বরদাশত করে না। বরং আওয়ামী লীগই বারবার ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়েছে।
সাধারন সম্পাদক আরও বলেন; প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ মানবিকতা এবং উদারতা দেখিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিনে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছেন। বিএনপি যদি এই উদারতাকে দুর্বলতা ভাবে; তবে তারা ভুল করবে।
তিনি বলেন; অবশ্য বিএনপি জনগণের প্রতি আস্থাহীন হয়ে বারবার ভুল করে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন; বিএনপি অবৈধ পথে চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে।
