ব্রেকিং নিউজঃ

মহানবী (সা:)-কে অবমাননা করা শার্লি হেবদোর পুরনো কার্যালয়ের কাছে ছুরি হামলা; আহত ২

মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে অবমাননা করা ফ্রান্সের শার্লি হেবদোর পুরনো কার্যালয়ের কাছে ছুরি হামলায় দুই ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্যারিসে এই হামলার পর কাছের বাস্তিলে এলাকা থেকে এক সন্দেহভাজন এবং অজ্ঞাত আরেক স্থান থেকে অপর একজনকে আটক করা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

২০১৫ সালের ৭ জানুয়ারি শার্লি হেবদোর কার্যালয়ে হামলায় ইসলামবিদ্বষী কার্টুনিস্টসহ ১২ জন নিহত হন।

শুক্রবার প্যারিসের পূ্র্বাঞ্চলের ১১তম অ্যারনডিসমেন্টে ওই হামলার পর নিরাপত্তা বেষ্টনি বসানো হয়েছে। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মাংস কাটায় ব্যবহৃত একটি ধারালো ছুরি। পোশাকে রক্ত শনাক্ত হওয়ার পর এক সন্দেহভাজনকে গ্রেফতারের কথা বলছে পুলিশ।

হামলায় আহত দুই ব্যক্তির অবস্থা সম্পর্কে এখনও কোনও কিছু জানায়নি ফরাসি কর্তৃপক্ষ। যদিও ঘটনাস্থলে দেশটির প্রধানমন্ত্রী জেন ক্যাস্টেক্স বলেছেন, তাদের জীবন শঙ্কটাপন্ন নয়।

আহত দুই ব্যক্তি একটি টেলিভিশন কোম্পানির প্রোডাকশন কর্মী বলে জানিয়েছেন তাদের এক সহকর্মী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031