ব্রেকিং নিউজঃ

অটো পাস নয়, অভ্যন্তরীণ মূল্যায়ন হবে শিক্ষার্থীদের

অটো পাস নয়, পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মূল্যায়ন করবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

তবে, এ সময় তিনি এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করার ক্ষেত্রে আইঙ্গত কোনো বাধা নেই বলে জানান তিনি।

অধ্যাপক জিয়াউল হক জানান, “ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মার্চের ১৫ তারিখ পর্যন্ত ক্লাস চলাকালীন তাদের পারফরম্যান্সের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে পরে সংসদ টেলিভশনে সম্প্রচার ও অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে।

অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, “যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি থাকে তাহলে সেখানে পরীক্ষা নেয়া হবে। অন্যথায় অনলাইন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। সেটিও সম্ভব নাহলে শিক্ষকরা শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে তাদের ব্যক্তিগত মতামতের ভিত্তিতে মূল্যায়ন করবেন।”

“প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অভ্যন্তরীন মূল্যায়ন করবে। করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করবে। প্রয়োজনে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট (বেডু) দিক নির্দেশনা দেবে,” যোগ করেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31