ব্রেকিং নিউজঃ

এবার যুক্তরাষ্ট্রকে ইরানের ভয়াবহ হুঁশিয়ারি, সিংহের লেজ নিয়ে নাড়াচাড়া না করতে

ইসলামি প্রজাতন্ত্র ইরান হুঁশিয়ারি দিয়েছে সিংহের লেজ নিয়ে নাড়াচাড়া না করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে।

দেশটির সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান এই হুমকি উচ্চারণ করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার যে কোনো বিদ্বেষী পদক্ষেপের অনুশোচনামূলক জবাব দেওয়া হবে।

এ সময় তিনি সিংহের লেজ নিয়ে নাড়াচাড়া করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন।

সম্প্রতি জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে নির্মমভাবে হত্যার পক্ষে সাফাই গেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মূলত ট্রাম্পের সেই বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের এই কর্মকর্তা হুঁশিয়ারিটি উচ্চারণ করেন।

আরও পড়ুন : ইরানের নিশানাতে মার্কিন বিমানবাহী রণতরী, যে কোনো সময় আক্রমণ সাবেক প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে দেওয়া বক্তৃতায় বলেন, যে জাতিসংঘের হওয়া উচিত ছিল শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু সেখানে দাঁড়িয়ে ট্রাম্প গর্বের সঙ্গে জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ প্রদানের কথা ঘোষণা করেন।

অথচ এই ট্রাম্পই আবার নিজেকে বিশ্ব নেতা, মানবাধিকার ও সভ্যতার বিনির্মাণকারী দাবি করেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের প্ররোচনায় ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে আরেক মুসলিম রাষ্ট্র ট্রাম্পের সরাসরি নির্দেশে চলতি বছরের ৩ জানুয়ারি জেনারেল সোলাইমানিকে ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা।

এমন সময় তাকে শহীদ করা হয় যখন তিনি ইরাক সরকারের আমন্ত্রণের রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাগদাদ সফরে গিয়েছিলেন।

আরও পড়ুন : ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধে নতুন পথে আরব-ইউরোপ ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা দেহকান আরও বলেন, আমেরিকা এ পর্যন্ত তার কৃতকর্ম থেকে অনেক শিক্ষা পেয়েছে।

তারপরও ধারণা করা হচ্ছে দেশটি কিছু ভুল ও অপরিপক্ব হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে ইরানের বিরুদ্ধে নতুন করে একটি ফ্রন্ট গঠনের চেষ্টা করছে।

যদিও আমেরিকার এই পদক্ষেপের অনুশোচনামূলক জবাব দেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930