চীনের হাতে আর মার খেতে চায় না ভারত
আর কোনো ধরনের বেয়াদবি সহ্য করা হবে না বলে চীনকে হুমকি দিয়েছে ভারত।
তারা বলছে, মুখে শান্তির কথা বলেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা পরিবর্তনের লক্ষ্যে কিছু না কিছু ঘটিয়েই চলেছে চীন। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
ভারত বলছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখতে দ্বিপাক্ষিক বোঝাপড়ায় বেইজিং ইতোমধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
নয়াদিল্লির পক্ষ থেকে বেইজিংকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা বাহিনীর বেয়াদবি বরদাস্ত করা হবে না।
অতীত সমঝোতার কারণে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশে সেনার আগ্নেয়াস্ত্র ছাড়াই টহলদারি দেওয়ার কথা।
কিন্তু নয়াদিল্লির বক্তব্য, যেভাবে কোনওরকম প্ররোচনা ছাড়াই চীনা সেনারা ভারতীয় বাহিনীর ওপর হামলা চালাচ্ছে তাতে আর হাত গুটিয়ে বসে থাকবে না সাউথ ব্লক। ভারতীয় বাহিনীকে বলে দেওয়া হয়েছে, আত্মরক্ষার জন্য তারা গুলি চালাতে পারে।
