ব্রেকিং নিউজঃ

টিকিট পেলেও নির্ধারিত সময়ে করোনার রেজাল্ট পাওয়া নিয়ে দুশ্চিন্তায় প্রবাসীরা

দেশে এসে করোনার কারণে আটকে পড়ার পর কর্মস্থলে ফিরতে ইচ্ছুক সৌদি প্রবাসীদের মধ্যে আজ শুক্রবার দ্বিতীয় দিনের মতো টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। এর আগে, গতকাল বৃহস্পতিবার ১ থেকে ৫০০ নম্বর টোকেনধারীদের টিকেট দেয়া হয়। আর আজ শুক্রবার ৫০১ থেকে ৮৫০ নম্বর টোকেনধারীদের, অর্থাৎ ৩৫০ জনকে টিকেট দেওয়া হচ্ছে।

তবে, নানা ভোগান্তির পর টিকিট হাতে পেলেও শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ে করোনা পরীক্ষার সনদ পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আগামীকাল যেসব প্রবাসীদের ফ্লাইট রয়েছে তাদের নির্ধারিত সময়ে করোনার সার্টিফিকেট পেতে ছুটতে হচ্ছে সরকারি-বেসরকারি হাসপাতলে।

শুক্রবারও টিকিটের জন্য মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় করেন অনেকে। তাদের দাবি, টোকেনের নিশ্চয়তা দেয়া হোক।

টানা কয়েকদিনের ভোগান্তির পর আকামার সময় বৃদ্ধি ও বিমানের ফ্লাইট চালুর সুখবরে কিছুটা স্বস্তিতে সৌদি প্রবাসীরা। শুক্রবারও হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের বুকিং কার্যালয়ের সামনে জড়ো হন যাত্রীরা। এ সময় ৫০১ থেকে ৮৫০ পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেয়ার কথা বলা হয়। আর বাকিদের সিরিয়াল অনুযায়ী পরে আসার আহ্বান জানানো হয়।

সকাল ১০টার দিকে ভেতরে প্রবেশ করেন টোকেনধারীরা।  পরে সিরিয়াল অনুসারে তাদের টিকিট দেয়া হয়।  টিকিট হাতে পেয়ে খুশি প্রবাসীরা।

এদিকে, সাময়িক ভোগান্তি হলেও দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আটকে পড়া সবাই সৌদিতে ফিরতে পারবেন। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ৫৪ হাজার রোহিঙ্গার পাসপোর্ট দিতে সৌদির অনুরোধের বিষয়ে তিন সদস্যের কমিটি হয়েছে।

প্রবাসীদের সৌদি আরবে ফিরতে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছাতে হবে। বিধায় সকল যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31