ব্রেকিং নিউজঃ

জাতিসংঘে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন আজ

এক ঐতিহাসিক দিন আজ। ছেচল্লিশ বছর আগে ১৯৭৪ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়েছিলেন।

এর আগে একই বছরের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশের মর্যাদা লাভ করে। এর মাত্র সাত দিন পর ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু। জাতিসংঘে এটিই ছিল প্রথম বাংলায় ভাষণ। এর মাধ্যমে বাংলা ভাষা বিশ্বদরবারে সম্মানের আসন লাভ করে।
এ ছাড়া এ ভাষণ ছিল সমগ্র বিশ্বের অধিকারহারা মানুষের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার একটি বলিষ্ঠ উচ্চারণ।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণ প্রদান স্মরণে ই-পোস্টার প্রকাশ করেছে। সংবাদ সংস্থা বাসস গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

এই অনন্য দিনে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রকাশিত ই-পোস্টার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আওতাধীন এলাকায় তাদের ব্যবস্থাপনায় পরিচালিত ইলেকট্রনিক/ ডিজিটাল/ এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হবে।

এ ছাড়া ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় ই-পোস্টার ব্যাপকভাবে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930