ব্রেকিং নিউজঃ

‘মুক্তি পাওয়া বহু তালেবান বন্দি আবারও যুদ্ধক্ষেত্রে ফিরেছে’

আমেরিকার চুক্তি হিসেবে ছাড়া পাওয়া বেশ কিছু তালেবান বন্দি আবারও অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধক্ষেত্রে ফিরেছে বলে অভিযোগ করেছে মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই অভিযোগ তুললেও কাতারের শান্তি আলোচনা এখনও ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন আফগান পুনর্গঠন বিষয়ক জাতীয় কাউন্সিলের এই চেয়ারম্যান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নানা টানাপোড়েন আর অনিশ্চয়তার পর গত ১২ সেপ্টেম্বর থেকে দোহায় শুরু হয়েছে মার্কিন মদদপুষ্ট আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যকার শান্তি আলোচনা।

তালেবানের সাথে আমেরিকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এই আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত এতে অগ্রগতি হয়েছে খুব সামান্যই, বিশেষ করে যুদ্ধবিরতি ইস্যুতে।

প্রায় প্রতিদিনই আলোচনা চললেও বেশিরভাগ বিষয়েই ঐক্যমত প্রতিষ্ঠা থেকে বহু দূরে অবস্থান করছে উভয় পক্ষ।

শান্তি আলোচনার শর্ত হিসেবে প্রায় পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দিতে হয় মার্কিন মদদপুষ্ট আফগান সরকারকে।

তবে মুক্তি পাওয়া অনেকেই আবার যুদ্ধক্ষেত্রে ফিরেছে বলে অভিযোগ করেন আফগান কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930