জালিয়াতির নির্বাচন করে গণতন্ত্র ধ্বংস করেছেন সিইসি নুরুল হুদা- রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, জালিয়াতির নির্বাচন করে গণতন্ত্র ধ্বংস করেছেন সিইসি নুরুল হুদা।
‘রাতে ব্যালট বাক্স ভর্তি করার জন্য কারা দায়ী, সেটা বলার সুযোগ নির্বাচন কমিশনের নেই।’ সিইসি’র নিকট আমাদের প্রশ্ন-এটা বলার সুযোগ নির্বাচন কমিশনের নেই, তা বুঝলাম, তবে সেই সুযোগটা কার আছে সেটা তো আপনি জানেন।
কারণ আপনাদেরকে কে ইন্সট্রাকশন দিয়েছেন রাতে ভোট করার জন্য সেটা তো আপনাদের অজানা থাকার কথা নয়।
আজ এক ভিডিও কনফারেন্সে রিজভী আহমেদ এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন , ‘দিনের ভোটেও ভোটারদের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটকেন্দ্রে আসতে চতুস্পদ প্রাণীদের অধিকার দিয়েছেন।
এই পরিস্থিতি নির্বাচন কমিশনের অসৎ অনাচারের সারাংশ মাত্র।
এছাড়াও নির্বাচনী প্রক্রিয়ায় বিরোধী দলের প্রার্থীদের বাদ দেয়া ও হয়রানী করাসহ ভোটারদেরকে ভয় দেখানো, মিথ্যা মামলা, গ্রেফতারের হিড়িক ইত্যাদি সরকারের সুষ্ঠু নির্বাচনবিনাশী কার্যক্রমের প্রধান সহায়তাকারি হিসেবে নির্বাচন নামক বিষয়টির অস্তিত্বই আপনি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন।
নির্বাচন কমিশনের স্বাধীনতাকে অবৈধ সরকারের কাছে বিক্রি করে দিয়েছেন।
জালিয়াতির নির্বাচনকে আপনি (সিইসি) বৈধ বলে ঘোষনা দিয়েছেন। গণতন্ত্রকে ধ্বংস করার প্রধান কারিগর হিসেবে আপনার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
