ব্রেকিং নিউজঃ

মার্কিন বিমানবাহী রণতরীর ছবি প্রকাশ করল ইরান

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজের নেতৃত্বাধীন নৌবহরের তৎপরতা পর্যবেক্ষণের ছবি প্রকাশ করেছে ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দেশে তৈরি ড্রোন বহরের সাহায্যে মার্কিন নৌবহরের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণ করেছে।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজের নেতৃত্বে মার্কিন নৌবহরটি পারস্য উপসাগরে প্রবেশ করেছে।

এটি হরমুজ প্রণালীও অতিক্রম করে। প্রথম থেকেই মার্কিন নৌবহরের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণ করেছে ইরানের ড্রোন বহর।

ইরানি ড্রোনগুলো থেকে পাঠানো ছবি থেকে নৌবহরের যুদ্ধযানগুলোর গতি-প্রকৃতিসহ রণতরীতে অবস্থানরত জঙ্গিবিমানগুলোর অবস্থা স্পষ্ট বুঝা যাচ্ছে।

আমেরিকার এই নৌবহরে নিমিটজ রণতরীর সাথে রয়েছে ডেস্ট্রওয়ারসহ কয়েকটি যুদ্ধজাহাজ। ইরান প্রথম থেকেই বলে আসছে, পারস্য উপসাগরে যেকোনো বিদেশি বাহিনীর সব তৎপরতা তাদের পুরোপুরি পর্যবেক্ষণে রয়েছে।

সূত্র : পার্সটুডে

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930