ব্রেকিং নিউজঃ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পুনর্গঠন করতে হবে: ৭৫তম অধিবেশনে এরদোগান

জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের বৈশ্বিক যুদ্ধবিরতির আহবান সত্ত্বেও কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেন,আমরা দুঃখ প্রকাশ করছি যে,ইউএনের সেক্রেটারি জেনারেলের বৈশ্বিক যুদ্ধবিরতির আহবান যা আমরাও সমর্থন করি, তা কাঙ্ক্ষিত ফল দিতে ব্যার্থ হয়েছে।

নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ‘পৃথিবী পঞ্চবলয় থেকেও বড়’এরদোগান তার এই স্লোগানকে পুনরায় স্মরণ করিয়ে দিয়ে বলেন, অতিদ্রুত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পুনর্গঠন করতে হবে।

এরদোগান বলেন, মাত্র কয়েক সপ্তাহ আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোভিড-১৯ এর মতো স্পর্শকাতর বিষয়টি নিজেদের এজেন্ডাভূক্ত করেছে।

অথচ, এই ভয়াবহ মহামারিটি সদ্যই বিভিন্ন দেশ থেকে তাদের নিজ প্রচেষ্টায় বিদায় নিয়েছে! এই বিষয়টি এটাই প্রমাণ করে যে, পৃথিবী পঞ্চবলয় থেকেও বড়।

এসময় তিনি করোনার কার্যকরী টিকা উৎপাদনের ক্ষেত্রে বৈশ্বিক প্রচেষ্টার প্রতিও গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কোভিড-১৯ এর যেকোনো ধরনের টিকা নিকট ভবিষ্যতে বিশ্বের সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা উচিত; প্রতিযোগিতার উদ্দেশ্যে নয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930