জাতিসংঘকে রোডম্যাপ প্রণয়নের আহবান প্রধানমন্ত্রীর
প্রতিশ্রুতির বাস্তবায়ন, দৃঢ়ভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং জাতিসংঘকে সঠিক পথে রাখতে- ‘বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত’ রূপরেখা প্রণয়ন করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে ভু-রাজনৈতিক বৈরিতা বা বিরোধ নিরসনের তাগিদও দেন তিনি। করোনায় ভার্চুয়ালী জাতিসংঘের ৭৫তম অধিবেশনে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, উন্নত ও উন্নয়নশীল বিশ্ব- সবার কাছেই জাতিসংঘের প্রয়োজনীয়তা যে এখনও অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, তা করোনা মহামারী দেখিয়ে দিয়েছে। সে সময় ভূ-রাজনৈতিক বিরোধ থেকে জাতিসংঘকে দুর্বল করার চেষ্টা মেনে না নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিশ্ববাসীর কল্যাণ ও উন্নয়নে জাতিসংঘের সব কর্মীর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।
২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
